Skip to Content

Journey of Nabawin

March 24, 2026 by
Talha Mahmud

Journey of Nabawin

আমার ছোট্ট এই জীবনে ছোট্ট একটা উদ্যোগ হলো Nabawin। নাবাউইনের যাত্রা শুরু 25 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে। যাত্রা শুরুর ২ মাস ১৮ দিন আগে থেকে আমি ভাবতে শুরু করি আমার এখন একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। এই ২ মাস ১৮ দিন আগে থেকেই যে আমার এই চিন্তার অভ্যুদয় এমন না। আরও আগে থেকেই ইচ্ছা ছিল কর্পোরেট জব করব না। এই ২ মাস ১৮ দিন আমি মূলত ভেবেছিলাম কীভাবে কি করা যায়। ব্র্যান্ড বানাইতে হলে সবার আগে প্রয়োজন 1 টা ইউনিক নাম। যেন সেই নামটা নিজেই 1 টা ব্র্যান্ড হয়। তো অনেক খোঁজার পরে এই Nabawin(نبوين) নামটা সিলেক্ট করি। এটা মূলত Nabawi (نبوي) এর সাথেও suffix অ্যাড করেই বানিয়েছিলাম। আর নাম সিলেক্ট করার ক্ষেত্রে আমাকে একজন অনেক সাহায্য করেছে। আমি তার প্রতি কৃতজ্ঞ। তার সাথে আমি আরও কয়েকটা নাম share করি যেগুলো ভেবেছিলাম। সেই মূলত এই নামটা পছন্দ করে। আর এই নামটা আমারও বিশেষ ভাবে পছন্দ হয়েছিল একদম ইউনিক আর সুন্নাহ রিলেটেড। এর পরে প্রোফাইল পিক,কভার পিক সবকিছু নিজেই তৈরি করতে থাকি। আর আমি এইসব যা কিছুই তৈরি করতাম সেটা ফাইনাল করার আগে তার সাথে পরামর্শ করেই সিলেক্ট করতাম। কারণ আমি যেহেতু তৈরি করছি আমার এর সাথে আবেগ লেগে যেতো তাই আমি ভুলগুলো ধরতে পারতাম না। এজন্যই আমি share করতাম। আমার ডিজাইন বা এইসবের খুত ধরার জন্য ইকবাল ভাইকে কৃতজ্ঞতাজ্ঞাপন করছি। ডিজাইন, প্রোডাক্ট সোর্সিং , ব্র্যান্ডিং, কমিউনিকেশন সবকিছু একা হাতে সামলে যেতে লাগলাম। আর পরামর্শের ক্ষেত্রে তাকে share করতাম। আমার ছোট্ট এই উদ্যোগে সফলতার মালিক একমাত্র আল্লাহ। তার হাতে আমার আমার সফলতা তার হাতেই আমার ব্যর্থতা। আমি বিশ্বাস করি তিনি আমাকে কখনো ব্যর্থ করেন নি। তিনি আমাকে শেখার সুযোগ করে দিয়েছেন। প্রতিবন্ধকতার মধ্য দিয়েই তিনি আমাকে শিখিয়েছেন। এই ছোট্ট উদ্যোগে লোকসান হয়েছে ,লাভ হয়েছে। আর এই উত্থান পতনের মধ্য দিয়েই তিনি আমাকে শিখিয়েছেন।Nabawin আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা সর্বদা করে থাকে। আমি বিশ্বাস করি আপনাদের আস্থাই আমাদের সফলতা অর্জনের মূল শক্তি। আপনাদের সন্তুষ্টি আমাদের চূড়ান্ত লক্ষ্য। Nabawin এর সাথেই থাকবেন। আমাদের সামনের দিনগুলোতে আমাদের সঙ্গী হবেন।قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ“বলুন, হে আল্লাহ! আপনি রাজত্বের মালিক। আপনি যাকে ইচ্ছা রাজত্ব দেন এবং যার কাছ থেকে ইচ্ছা তা ছিনিয়ে নেন। আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। সকল কল্যাণ আপনার হাতেই। নিশ্চয়ই আপনি সব কিছুর উপর সর্বশক্তিমান।”(সূরা আল ইমরান :২৬)

Sign in to leave a comment