Skip to Content

মানুষ কীভাবে শেখে: Social Learning এবং মডেল প্রভাব

February 26, 2026 by
Talha Mahmud

মানুষ কীভাবে শেখে: Social Learning এবং মডেল প্রভাব


মানুষ শুধু নিজের অভিজ্ঞতা থেকে শেখে না, সে অন্যকে দেখেও শেখে। মানুষ তার বিকশিত হওয়ার সময়ে যাকে দেখে সে তাকেই মডেল ধরে অনুকরণ করে। আর এই শেখাআরও কয়েকটা ধরন আছে। এর মধ্যে কয়েকটি হলো ,


[১]

অবজারভেশনের মাধ্যমে শেখা, এটি হলো মানুষ যা দেখে সে সেটা অবজার্ভ করে এবং সেটা আয়ত্ত করে। যেমনটা মানুষ বাচ্চা থাকতে করে। সে যে পরিবেশ,ধর্ম বা আদর্শের মধ্যে বেড়ে ওঠে সে তাদের মতোই হয়। হিন্দু পরিবারে হিন্দু আদর্শ, মুসলিম পরিবারে মুসলিম আদর্শ। 


[২]

এরপর মডেলিং বা নিজের থেকে সুপিরিয়র কাউকে দেখে শেখা। মানুষ স্বভাবগত কারণেই তার থেকে সুপিরিয়র কাউকে দেখে তার মতো হতে চায়। এখন এটা সে নিজের ইচ্ছায় বুঝে সিদ্ধান্ত নেয় এবং সে যার সংস্পর্শে প্রথম আসে তাকেই মডেল হিসাবে ধরে নেয়। যেমন কেউ যদি নাস্তিকতার কাউকে দেখে তাহলে সে অজান্তেই তার আদর্শ গ্রহণ করতে থাকে। ইসলামের ভিতরের আদর্শে আসলে ,কেউ যদি মাদখালী ঘরণার কাউকে দেখে সে সেই রকম হয়ে যায়। আবার কেউ যদি দেওবন্দী বা হানাফী ফিক্বহের কাউকে দেখে তবে সে এমন হয়। একই ভাবে গণতান্ত্রিক,অগণতান্ত্রিক, তাওহিদপন্থী, তাগুতপন্থী আদর্শের দিকে ধাবিত হয়। এজন্য কেউ আসলেই কাকে তার মডেল হিসাবে ধরে অনুকরণ করছে সেটার উপর নির্ভর করে সে কেমন হবে। কেউ আসিফ আদনান, সামছুল আরেফিন বা এনাদের দেখে ইনফ্লুয়েন্স হয় আবার কেউ শিবিরের আদর্শে কেউ বা মাদখালী আদর্শে আবার কেউ বা দা*ওলা আদর্শে। 


[৩]

কাউকে পুরস্কার পেতে দেখে শেখা । কেউ তার জীবনে সফল হলে সে কীভাবে সফল হয়েছে সেটা দেখে নিজের জীবনে প্রয়োগের প্রবণতা থাকে।


[৪]

এছাড়াও কগনিটিভ প্রসেস অনেক গুরুত্বপূর্ণ, মানুষ দেখে মনে রাখে এবং সিদ্ধান্ত নেয়। মানুষ কোনো 1টা বিষয় দেখে সেটাকে নিজের মস্তিষ্কে নিজের মতো করে ফ্রেমিং করে এবং সেখান থেকে সিদ্ধান্ত নেয়।



তাই কারো সাথে কথা বলা বা বিতর্কে যাওয়ার আগে এটা দেখা প্রয়োজন সে কোন আদর্শের ব্যক্তিত্বকে মডেল হিসাবে ধরে নিয়েছে। তার মডেল ব্যক্তিত্ব কি নাস্তিক/গণতান্ত্রিক/অগণতান্ত্রিক/দেওবন্দী/মাদখালী। এতে নিজের অনেক মূল্যবান সময় আর সম্মান দুটোই বেঁচে যাবে।


Albert Bandura 1977 সালে তার বই Social learning theory বইয়ে এই বিষয়ে তার থিওরি দেখিয়েছেন চাইলে এটা পড়ে দেখতে পারেন। 


শেখার বিষয়টাকে বর্তমানে সোশ্যাল মিডিয়া আরও বেশি সহজলভ্য করে দিয়েছে।


এই সম্পর্কে ভালো ধারণা থাকলে মার্কেটিং/পারেন্টিং/মিডিয়া ইনফ্লুয়েন্স/এডুকেশন/অগ্রেসিভ বিহেভিয়ার এক্সপ্লেইনেশন বুঝতে সহজ হবে। এবং আপনার দ্বারা পরবর্তীতে কেমন মেসেজ যাবে সেটাও বুঝতে পারবেন।

Sign in to leave a comment