ইসলাম কি আইডিওলজি নাকি সিভিলাইজেশন?
Civilization কি তার সঙ্গা সরাসরি উইকিপিডিয়া থেকে দিচ্ছি,
«একটি civilization হলো কোন জটিল সমাজব্যবস্থা, সামাজিক স্তরবিন্যাস, প্রতীকী যোগাযোগ প্রণালী , উপলব্ধ স্বতন্ত্র পরিচয় এবং প্রাকৃতিক পরিবেশের উপর নিয়ন্ত্রণের মত গুণাবলী দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত। Civilization– কে প্রায়শই আরও কিছু সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্য দ্বারা সংজ্ঞায়িত করা হয় যেগুলোর উপর civilization নির্ভরশীল, আর সেগুলো হল কেন্দ্রীকরণ, মানুষ এবং অন্যান্য জীবের আবাসন, শ্রমের বিশেষায়িতকরণ, সাংস্কৃতিকভাবে সৃষ্ট উন্নয়ন আদর্শ, আধিপত্য স্থাপন, ভাস্কর্যের অনুরূপ স্থাপত্য, কর বা খাজনা আরোপ, কৃষির উপর সামাজিক নির্ভরশীলতা, এবং সম্প্রসারণের প্রবণতা।সাংগঠনিক বসবাসের ক্রমোন্নত স্তর হল civilization।»
Civilization বা সভ্যতার কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে।
• অর্থনৈতিক ব্যবস্থা
• সমাজব্যবস্থা
• শাসনব্যবস্থা
• আচার–সংস্কৃতি
• ধর্মীয় বিশ্বাস
• জীবনব্যবস্থা
• কর প্রদানব্যবস্থা
• Ideology এর সংজ্ঞাও সরাসরি উকিপিডিয়া থেকেই দিচ্ছি,
«Ideology বা মতাদর্শ হচ্ছে বিশ্বাস, আদর্শ ও মূল্যবোধের সমষ্টি যা একজন ব্যক্তি বা গোষ্ঠী বিশুদ্ধ জ্ঞানতাত্ত্বিক যুক্তির বাইরে গিয়ে ধারণ করে।এটি বাস্তবতা সম্পর্কিত মৌলিক পূর্বানুমানের উপর নির্ভর করে গড়ে ওঠে যার কোন বাস্তবিক ভিত্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এটি এক ধরনের সচেতন এবং অসচেতন ধারণা যা ব্যক্তির বিশ্বাস, লক্ষ, প্রত্যাশা, এবং প্রেরণার সমষ্টি হিসাবে বর্ণনা করা যায়।»
Ideology এর বৈশিষ্ট্যগুলো হলো,
• রাজনৈতিক ও অর্থনৈতিক তত্ত্ব
• কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিশ্বাস, লক্ষ, প্রত্যাশা, এবং প্রেরণার সমষ্টি
• সচেতন বা অসচেতন উভয় যুক্তি থেকে সৃষ্ট
• ফলাফলগুলোর মধ্যে খুব দুর্বল কার্যকারণ সম্পর্ক থাকে
• মানবমস্তিষ্ক এর যুক্তিনির্ভর
• সত্যতা থাকতেও পারে আবার নাও পারে
উপরের বৈশিষ্ট্য এবং সংজ্ঞা থেকে খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে ইসলাম কোনো মতাদর্শ বা ideology না। এটা সম্পূর্ণ একটা সভ্যতা হতে যেই বৈশিষ্ট্য বা উপকরণ প্রয়োজন তার সবকিছু ইসলামে বিদ্যমান
ইসলাম একজন মানুষের ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক শাসনব্যবস্থার সম্পূর্ণ একটি বিধান।
• ইসলামে অর্থনৈতিক ব্যবস্থায় আছে : যাকাত
• রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় আছে: শরীয়া আইন অনুযায়ী আমিরাত
• আন্তর্জাতিক শাসনব্যবস্থায় আছে: শরীয়া আইন অনুযায়ী খিলাফা
• কর ব্যবস্থা : যাকাত, জিজিয়া
• সংস্কৃতি বা আচার–অনুষ্ঠানে আছে: ঈদুল ফিতর, ঈদুল আযহা,
• ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে : এক আল্লাহর একত্ববাদ
• ব্যক্তিজীবনে আছে: নামাজ, রোজা,হজ,দান–সাদকা
ইসলামকে সভ্যতার পরিবর্তে মতাদর্শ হিসাবে নিলে কি হবে:
ইসলাম শুধুমাত্র একটা মতাদর্শ বা ধর্মীয় বিশ্বাস নয় এটি একটি সম্পূর্ণ ব্যবস্থা।ইসলাম ব্যক্তিজীবনে যেমন প্রভাব ফেলে তেমনি শাসন ব্যবস্থায়ও কর্তৃত্ব স্থাপন করে। পূর্বেও এমন করে এসেছে।
কোনো মতাদর্শ সহজে অন্য মতাদর্শ দিয়ে প্রতিস্থাপন বা পরিবর্তন করা সম্ভব। মতাদর্শ কোনো নির্দিষ্ট একটি নির্দিষ্ট বিষয়ে প্রযোজ্য। অর্থনীতির তত্ত্ব অর্থনীতিতে কাজ করে রাজনীতির তত্ত্ব রাজনীতিতে। অর্থনীতির মতাদর্শ পুঁজিবাদ এবং রাজনৈতিক মতাদর্শ গণতন্ত্র। গণতন্ত্রকে একনায়কতন্ত্র দিয়ে পরিবর্তন করা সম্ভব আবার পুঁজিবাদকে সমাজতন্ত্র দিয়ে। কিন্তু আপনি চাইলেই রোমান সভ্যতাকে চৈনিক সভ্যতা দিয়ে পরিবর্তন বা প্রতিস্থাপন করতে পারবেন না। ইসলাম এমনই এক সভ্যতা। ইসলামের নিজস্ব স্বকীয়তা ও স্বতন্ত্রতা আছে। ইসলামকে মতাদর্শ ধরে এগোনো মানে কলাগাছের ভেলায় করে সমুদ্র পাড়ি দেওয়ার প্রস্তুতির মতো। ইসলাম হচ্ছে সেই জাহাজ যে দীর্ঘ সমুদ্র পাড়ি দিতে প্রস্তুত। কলাগাছের ভেলা বানানো যেমন সহজ তেমনই স্বল্প মেয়াদী পরিকল্পনা। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ইসলামের নিজস্ব বৈশিষ্ট্য এর ভিত্তিতে সুদীর্ঘ পরিকল্পনা করতে হবে। এর জন্য কোনো তন্ত্র–মন্ত্র দিয়ে হবে না। তন্ত্র–মন্ত্র দিয়ে কলাগাছের ভেলা হতে পারে সর্বোচ্চ, তাও হবে কি না সন্দেহ! মহাসাগর পাড়ি দিতে হলে তন্ত্র–মন্ত্র বাদ দিয়ে জাহাজ বানানোর কাজে সচেষ্ট হন।