মানুষ আজকাল কিসে খুশি হয়?
ব্যাংকে চাকরি পেলে খুশি হয় – আর যদি সরকারি হয়,
তাহলে তো আনন্দে পাগল!
বিদেশে ট্রান্সফার হলে খুশি – বিশেষ করে আমেরিকা হলে তো জীবন সার্থক মনে হয়!
-
সুদে টাকা বাড়লে খুশি – “কিছু না করেই লাভ হচ্ছে” ভেবে খুশি লাগে!
Kitty পার্টি টাইপ প্রোগ্রামে গেলে খুশি – গসিপ, গীবত, ফাকা গল্পে মজা লাগে!
সmarট ছেলে তাকালে বা টিজ করলে খুশি - আত্মবিশ্বাস বেড়ে যায়, ভাব বাড়ে!
-
ব্যাংকার পাত্র পেলে খুশি – যেন একটা বড় জয়ের মতো! যা পর্দানশীল, কিন্তু জামাই ব্যাংকার শুনে আত্মীয়দের দেখিয়ে গর্বে বুক ফুলে যায়!
-
কুকুর দেখলে খুশি – কেউ কেউ তো কোলে নিয়ে আদর করে, “আমি Posh” বলে!
-
পার্টিতে গেলে খুশি – আর যদি ইফতার পার্টি হয়, তাহলে খুশি আরও বেশি!
নোংরা কথা, বাজে কমেন্ট পেলেও খুশি – বলে “ও আমার সবচেয়ে ভালো বন্ধু!”
আহারে মানুষ....
অন্যের হক মেরে ফেললেও বুঝি না হয় চলেই যায়,
কিন্তু নিজের আত্মার (রূহের) হক যদি কেউ নষ্ট করে – তার পরিণাম কত ভয়ানক জানিস?
রূহের হক কী?
- আল্লাহকে মনে রাখা,
- কুরআনের কথা শোনা,
- গুনাহ থেকে দূরে থাকা,
- অন্তরকে পবিত্র রাখা।
এই হক যদি কেউ নষ্ট করে, তার অন্তর ধীরে ধীরে মরে
যায়।
তখন আর ভালো-মন্দের পার্থক্য বোঝে না।
সব হারাম জিনিসেই খুশি লাগে, সব ফালতু জিনিসেই আনন্দ পায়।