Free Shipping অর্ডার ৳1999+ হলে · Alcohol-Free · Halal Certified Attars
Skip to Content

গল্পের পিছনে কালো মুখোশ

February 6, 2026 by
Talha Mahmud

“গোপাল ভাড় না দেখলে আমার খাওয়া হয় না!”

আমদের ছোট বেলা থেকে এখন পর্যন্ত আমরা ১ টা কার্টুনের সাথে খুব বেশি পরিচিত সেটা হলো “গোপাল ভাঁড়”। এখানে আমরা গোপাল আর রাজা কৃষ্ণচন্দ্রকে অনেক ভালো মানুষ মনে করি। কৃষ্ণচন্দ্রের কথা শুনলেই ভোলাভালা একজনের প্রতিচ্ছবি ভেসে উঠে। আমাদের থেকে এই কার্টুন সিরিজের মাধ্যমে লুকানো হয়েছে এক কালো ইতিহাস।

কৃষ্ণচন্দ্র মোটেও একজন নিতান্ত ভালো মানুষ নন। সে ইতিহাসের পাতায় বিশ্বাসঘাতক হিসাবে পরিচিত। পলাশীর যুদ্ধে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের অন্যতম তিনি। তিনি সরাসরি অংশগ্রহণ না করলেও পেছন থেকে ষড়যন্ত্রের কলকাঠি নাড়েন। গোপাল ভাঁড়ের মাধ্যমে ইংরেজদের সাথে আতাত করেন। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের ঘোর শত্রু বা বিরোধিতাকারী।

তার বিশ্বাসঘাতক চিত্রকে আমাদের সামনে থেকে লুকিয়ে তাকে বানানো হয়েছে মহারাজা! অনেকে তো আবার আদিক্ষেতা দেখায় বলে “গোপাল ভাঁড় না দেখলে আমার খাওয়াই হয় না¡” ইতিহাস কি পড়ো ভাই!? ইতিহাস জানো ইতিহাস বিকৃত করে তোমাকে যেইটা দেখানো হচ্ছে সেটা থেকে বের হও। নিজের অস্তিত্ব নিজের পূর্ব পুরুষদের ইতিহাস সম্পর্কে ভালো করে জানো। আগ্রাসনের শিকার না হয়ে আগ্রাসন রুখে দাও।

Sign in to leave a comment