Skip to Content

গণতন্ত্রের ভ্রম

February 13, 2026 by
Talha Mahmud
| 1 Comment

গণতন্ত্রের ভ্রম

গণতন্ত্রের আবিধানিক পদ্ধতি বা সংজ্ঞা যাই হোক না কেনো গণতন্ত্র কখনোই এর দেখানো পদ্ধতিতে হয় না। গণতন্ত্র হচ্ছে এমন এক স্টেজ শো যেটার সামনের পুতুলগুলো পর্দার পিছন থেকে নিয়ন্ত্রিত। স্টেজে পুতুলগুলোর সবকিছু পর্দার পিছনের সিদ্ধান্ত অনুযায়ীই হয়।

গণতন্ত্র দিয়ে গণতন্ত্রই কায়েম করা সম্ভব না। ভোট যত সুষ্ঠু হোক,জনগণ যত বেশি ভোট দিক সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে ডিপস্টেট কাকে চাচ্ছে। গণতন্ত্রকে দাবা খেলার সাথেও তুলনা করা যায়। যেখানে ২ রাজা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু তাদের প্রতিটা মুভ বোর্ডের বাইরের কারো ইচ্ছায় হয়। বোর্ডের বাইরের সিদ্ধান্তেই তাদের হার–জিত । এসময় উভয়পক্ষের অনেক সৈন্য,মন্ত্রী মারা যায়।

১৩শ নির্বাচনে যারা গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েমের স্বপ্ন দেখিয়েছিল তারা অনেক বড় শিক্ষা হয়তো পেয়েছে। সবজায়গায় তাদের জয় জয়গান থাকলেও দিন শেষে তারাই জয়যুক্ত হয়েছে যাদের ডিপস্টেট চেয়েছে।

Talha Mahmud February 13, 2026
Share this post
Our blogs
Sign in to leave a comment
গল্পের পিছনে কালো মুখোশ